গুসকরা বিষাণ অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন আনুমানিক দুপুর ১২টা নাগাদ রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে হাজির হন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার ও পুরপ্রধান কুশল মুখোপাধ্যায় সহ অনান্যরা। এদিন আয়োজিত ওই শিবিরে কনকনে ঠান্ডার মধ্যেও প্রায় ৩০ জন রক্তদান করেন। অন্যদিকে বঙ্গ নওজোয়ান নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ভাল্কিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।