সামশেরগঞ্জ: রতনপুর এলাকায় বিপুল পরিমাণ গাজ গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ, ধৃতকে আদালতে তোলা হয়
বিপুল পরিমাণ গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ জানিয়েছেন ধৃতের নাম আলী হোসেন। বাড়ি কোচবিহার জেলার শীতলকুচি এলাকায়। শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে রতনপুর এলাকায় একটি সন্দেহজনক গাড়ি আটক করেনানাসামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ গাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার প্রায় ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা। শনিবার ধৃতকে আদালতে তোলা হয়।