এস আই আর সংক্রান্ত কাজে ঝাড়গ্রাম জেলার অগ্রগতি “স্পষ্টভাবে প্রশংসনীয়” — বুধবার বিকেলে লোধাশুলি সফরে এসে এমনই মন্তব্য করলেন ঝাড়গ্রামের দায়িত্বপ্রাপ্ত মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তিনি নয়াগ্রাম ও গোপীবল্লভপুর বিধানসভা এলাকার একাধিক স্থানে গিয়ে বি.এল.এ.–২প্রতিনিধিদের নিয়ে বিস্তারিত পর্যালোচনা বৈঠক করেন।মাঠপর্যায়ে কীভাবে কাজ চলছে, কোথায় ঘাটতি,কোথায় আরও কাজ বাড়াতে হবে—সবই খতিয়ে দেখেন তিনি।