মানবাজার ১: পুরুলিয়া জেলা প্রশাসন ও মানবাজার এক নম্বর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় যথাযথ মর্যাদায় পালিত হলো ১৭২ তম হুল দিবস
পুরুলিয়া জেলা প্রশাসন ও মানবাজার এক নম্বর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় যথাযথ মর্যাদায় পালিত হলো ১৭২ তম হুল দিবস।মঙ্গলবার বেলা ১২ টা নাগাদ মানবাজার এক নম্বর ব্লক স্টেডিয়াম ময়দানে হুল দিবসের জেলাস্তরীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই হুল বিদ্রোহের মহান নেতৃত্বদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান প্রশাসনিক আধিকারিকেরা থেকে বিশিষ্ট জনেরা।এরপর প্রদীপ প্রজ্জ্বলনের এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।