বরাবাজার: কৃষকদের স্বার্থে বরাবাজার কৃষি দপ্তরে কুড়মী সমাজের প্রতিনিধি দল, বীজ-সার বণ্টনে স্বচ্ছতার দাবি
শুধু জল জঙ্গল জমিনের অধিকার নিয়ে লড়াই নয় নিজেদের জাতিসত্তা আদায়ের লড়াই যেমন লড়ে চলেছে আদিবাসী কুড়মী সমাজ ঠিক তেমনি ভাবেই, এলাকার কৃষকদের স্বার্থে বিভিন্ন ভাবে সংগঠন কাজ করে চলেছে তারই অংশ রূপে মঙ্গলবার বিকেলে বরাবাজার কৃষি দপ্তরে সংগঠনের বরাবাজার ব্লক কমিটির উদ্যোগে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য নেতৃত্বরা উপস্থিত হন। চাষের মরশুমে দপ্তরের পক্ষ থেকে যেসব বীজ সার চাষীদের দেওয়া হয় তা যেন সঠিকভাবে সঠিক সময়ে প্রকৃত চাষীর হাতে পৌঁছায় সেই বিষয়ে বিস্