রায়গঞ্জ: রূপাহারে সাপের ছোবলে পুরোহিতের মৃত্যু, ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ
রায়গঞ্জের রূপাহারে সাপের ছোবলে এক বৃদ্ধ পুরোহিতের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রাজেন রায় (৭৬), বাড়ি কমলাবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের ঠুনঠুনি মোড় এলাকায়। তিনি রূপাহারের একটি মন্দিরে পুরোহিতের কাজ করতেন। অভিযোগ, সোমবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাঁকে সাপে ছোবল দেয়। স্থানীয়রা প্রথমে তাঁকে ওঝার কাছে নিয়ে যাওয়ায় চিকিৎসায় দেরি হয়। পরে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।