মন্তেশ্বর: শুধু দুর্বল সেতু হিসাবে চিহ্নিত করণ নয়, মালডাঙ্গা সেতুর মেরামতি প্রয়োজন, প্রতিক্রিয়া নিত্যযাত্রীদের
পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা সেতুকে দুর্বল সেতু হিসাবে গণ্য করলো রাজ্য সরকার। তারই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসন, মন্তেশ্বর পুলিশের উদ্যোগে মালডাঙ্গা সেতুর উপর ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করল। যেমন ১০ চাকা, ১৪ চাকার ১৬ চাকা গাড়ি নিষিদ্ধ করা হলো। প্রতিদিন যাওয়া আসা করে এইরকমই নিত্যযাত্রীরা এই সিদ্ধান্তে খুশি।