পুঞ্চা: মাঠা গ্রাম থেকে এক ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Puncha, Purulia | May 11, 2026 নিজের বাড়ি থেকে এক ব্যাক্তির গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কেন্দা থানা এলাকায়।সোমবার আনুমানিক সকাল ১০ টা নাগাদ কেন্দা থানার অন্তর্ভুক্ত পিঁড়রা অঞ্চলের মাঠা গ্রামে নিজের বাড়ি থেকে ওই ব্যাক্তির দেহ উদ্ধার করে পুলিশ। মৃত ওই ব্যাক্তির নাম কিনারাম মাহাতো,বয়স ৪০ বছর।পুলিশ জানিয়েছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে পুলিশ।