পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে এস আই আর। এতেই ভীত সন্ত্রস্ত হয়ে স্বদেশে ফেরার পথে হলদিবাড়ি থানার পুলিশের হাতে আটক দুই বাংলাদেশি। ধৃতদের মধ্যে একজন ভারতে বিবাহ করে দিব্যি স্ত্রী সন্তান নিয়ে সানন্দে বসবাস করছিলেন। পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নয়ারহাট পাঠানা পাড়া এলাকায় এক অপরিচিত ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন তাঁর বাড়ি বাংলাদেশে৷