পুঞ্চা: কোনাপাড়া গ্রামে নিজের বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার
Puncha, Purulia | Apr 15, 2026 নিজের বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কেন্দা থানা এলাকায়।বুধবার আনুমানিক সকাল দশটা নাগাদ জানা যায় কেন্দা থানার অন্তর্ভুক্ত কোনাপাড়া গ্রামের কাজলা মাহাতো নামে ওই মহিলাকে বাড়িতে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন।পরবর্তীকালে কেন্দা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে চাকোলতোড় হাসপাতালে নিয়ে গেলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে।