উৎসবের আবহে ভাসছে শহর ও গ্রাম — সূর্যাস্তের আকাশে প্রতিধ্বনিত হচ্ছে “ছট মাইয়া কি জয়” ধ্বনি। সূর্য, জল ও মানব জীবনের মধ্যে এক অনন্ত যোগসূত্রের প্রতীক এই ছট পুজো, যা প্রার্থনার পাশাপাশি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার উৎসবও বটে। সোমবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার ১ নং ওয়ার্ডের হাটপুকুরে বিহারি হিন্দুরা সূর্যদেব ও তাঁর পত্নী ঊষা দেবীর আরাধনায় ব্রতী হলেন।