ইটাহার: ইসলামপুরে ভোট নিতে গিয়ে নিখোঁজ হয়ে যান এক শিক্ষক, দুই দিন পরে হঠাৎ ইটাহারের পতিরাজপুরে খোঁজ মিললো নিখোঁজ শিক্ষকের
গত বুধবার সুফল মুর্মু ভোট নিতে গিয়েছিলেন ইসলামপুর মহকুমার DCRC-তে। সেখানে হাজিরা খাতায় সই করে নিখোঁজ হয়ে যান ইটাহারের জামালপুর গ্রামের বাসিন্দা পেশায় শিক্ষক সুফল মুর্মু। শিক্ষকের পরিজন ইটাহার থানায় নিখোঁজের অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে ইটাহার থানার পুলিশ ইসলামপুরে গিয়ে শিক্ষকের খোঁজ শুরু করে। এরই মাঝে দুই দিন নিখোঁজ থাকার পর হঠাৎ শনিবার বিকেলে ইটাহারের পতিরাজপুর এলাকা থেকে নেশাগ্রস্ত অবস্থায় উদ্ধার হন ওই শিক্ষক।