গুসকরার ছন্নছাড়া ক্লাবের কালী ঠাকুরের বিসর্জন ঘিরে শনিবার আনুমানিক রাত ৮টা নাগাদ মানুষের ঢল নামলো। প্রতিমা নিয়ে শহরের রাস্তায় শোভাযাত্রা বের করা হয়। তাতে পা মেলান গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায় সহ অনান্যরা। জানা গিয়েছে, ছন্নছাড়ার পুজো ঘিরে এলাকাবাসীর মধ্যে বাড়তি উন্মাদনা রয়েছে। এদিন গানের তালে তালে আনন্দ হুল্লোড়ে মাতেন ছেলেমেয়েরা। অন্যদিকে গুসকরা ফাঁড়ির গ্রামরক্ষী বাহিনী কালী প্রতিমারও এদিন বিসর্জন করা হয়।