রঘুনাথপুর ১: রঘুনাথপুরের বুন্দলা ব্রীজের একাংশ ভেঙে পড়ায় অবরুদ্ধ রাজ্য সড়ক,সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে SPর বার্তা
পুরুলিয়ার রঘুনাথপুর থানার অন্তর্গত বুন্দলা ব্রীজের একাংশ হঠাৎ ভেঙে পড়ায় সোমবার সকাল থেকে সারাদিন ধরেই কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে রঘুনাথপুর-বরাকর রাজ্য সড়ক। জানা গিয়েছে, রঘুনাথপুরের অদূরে এই বুন্দলা ব্রীজটি রয়েছে। দীর্ঘদিন ধরেই ব্রীজটি বেহাল অবস্থায় ছিল। তাই ঝুঁকিপূর্ণ অবস্থার কথা মাথায় রেখে পূর্ত দপ্তরের উদ্যোগে ব্রীজটির পাশেই একটি নতুন সেতু নির্মাণের কাজ চলছিল। তার মধ্যেই এদিন আচমকা ব্রীজটির কিছুটা অংশ ধসে পড়ে।পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎপর হয় প্রশাসন।