পুরুলিয়া ২: চিকিৎসা ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজে, রক্ষা পেল শিশুর প্রাণ
চিকিৎসার অভাবনীয় সাফল্য দেখাল পুরুলিয়া দেবেন মাহাতো গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। এক সাত বছরের শিশুর কানের অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ অপারেশন সফলভাবে সম্পন্ন করে একপ্রকার নতুন জীবন ফিরিয়ে দিলেন হাসপাতালের চিকিৎসকরা।একদল বিশেষজ্ঞ চিকিৎসক জেনারেল অ্যানাস্থেসিয়ার মাধ্যমে জটিল ও স্পর্শকাতর অস্ত্রোপচারটি করেন। অপারেশনের মাধ্যমে মস্তিষ্কের ফোঁড়ার পুঁজ নিষ্কাশন করা হয় এবং আপাতত শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে।