নিখোঁজ নাবালিকার অবশেষে সন্ধান পেল পুলিশ। বছর চৌদ্দোর ওই নাবালিকাকে বুধবার সকালে আউশগ্রাম থানা এলাকা থেকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায় বলে অক্টোবর মাসের ২৭ তারিখ পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় তার পরিবার। এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিশ। তারপর ওই নাবালিকাকে উদ্ধার করে এদিন আনুমানিক দুপুর দেড়টা নাগাদ ডাক্তারি পরীক্ষা ও তার গোপন জবানবন্দি রেকর্ডের জন্য তাকে বর্ধমানে পাঠানো হয়।