রায়গঞ্জ: স্বামী ছেড়ে প্রেমিকের সঙ্গে ঘর, কয়েক মাসেই ঝুলন্ত দেহ উদ্ধার! খুনের অভিযোগে চাঞ্চল্য কৃষ্ণমুড়িতে
রায়গঞ্জের কৃষ্ণমুড়ি এলাকায় মেহেরজান খাতুন (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, প্রেমিকের সঙ্গে ঘর করার পর থেকে পণের দাবিতে তাঁর উপর অত্যাচার চলত। বুধবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার দেহে আঘাতের চিহ্ন ও রক্তের দাগ ছিল বলে দাবি পরিবারের। তাঁরা এটিকে খুন বলে অভিযোগ করেছেন। ঘটনার পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক বলে জানা গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।