আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা নাগাদ ডায়মন্ড হারবার-যাদবপুর সাংগঠনিক জেলার ভাঙ্গড় বিধানসভায়,উদ্যাপন হল 'বিজয়া সম্মিলনী ২০২৫ এর অনুষ্ঠানে। যেখানে সাংসদ সায়নী ঘোষ থেকে শুরু করে উপস্থিত ছিলেন এলাকার পর্যবেক্ষক শওকত মোল্লা এবং ভাঙ্গড় বিধানসভার সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগন। এদিন বিজেপি আইএসএফ এবং সিপিআই এমকে নিশানা করলেন এলাকার সংসদ সায়নী ঘোষ। এদিন হাজার হাজার মানুষের জমায়েত হয় সম্মেলন প্রাঙ্গণে।