রায়গঞ্জ: BJP র কর্মীদের উপরে বিভিন্ন যায়গায় আক্রমণ, পুলিশ কে বলেও মিলছে না কোনও ফল, রায়গঞ্জ থানায় পুলিশকে হুশিয়ারী BJP র
BJP র কর্মীদের উপরে বিভিন্ন যায়গায় আক্রমণ, পুলিশ কে বলেও মিলছে না কোনও ফল, রায়গঞ্জ থানায় এসে পুলিশকে হুশিয়ারী বিজেপি নেতৃত্বের। বৃহস্পতিবার রাতে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি ভক্ত কুমার রায় বলেন বুধবার রাতে দলীয় কার্যালয়ের সামনে আমাদের কর্মীরা দলীয় পতাকা লাগাচ্ছিল। সেই কর্মীদের হুমকি দেয় তৃনমুলের দুস্কৃতিরা। রাতে বাড়ি ফেরার সময় সেই কর্মীকে মারধর করে তৃনমুলের দুস্কৃতিরা। সেই কর্মী রায়গঞ্জ মেডিকেলের শল্য বিভাগে চিকিৎসাধীন আছে।