বিষধর সাপের কামড়ে ১২ বছরের সন্দীপ রানার মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগে শোক ও ক্ষোভে উত্তাল বাঁকুড়া। পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। সন্দীপের আত্মার শান্তি ও অভিযুক্ত চিকিৎসকের কঠোর শাস্তির দাবিতে ছাতনায় মৌন মোমবাতি মিছিল হয়। সোমবার সন্ধ্যায় শুকতোড়া গ্রামের অসংখ্য মানুষ ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগের সামনে নীরবে মিছিল করেন। সকলের দাবি, সময়মতো সঠিক চিকিৎসা দেওয়া হলে হয়তো জীবন বাঁচানো যেত, এবং অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে দৃষ্টান্ত