রায়গঞ্জ: জন্মদিনে কেক নয়, রায়গঞ্জে রক্তদান শিবিরে মানবতার নজির পীনাকী পালের
রক্তদান জীবন দানের বার্তা সামনে রেখে নিজের জন্মদিনে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করলেন রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেসের কর্ণধার পীনাকী পাল। সোমবার আয়োজিত এই শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা অংশ নেন। সহযোগিতায় ছিল ‘রায়গঞ্জ মুক্তির কান্ডারী’ এবং রায়গঞ্জ ব্লাড ব্যাংক। পীনাকী পাল জানান, রক্তের অভাবে যেন কারও প্রাণ না যায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। রক্তদাতাদের উৎসাহ দিতে শংসাপত্র তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের আশা, ভবিষ্যতে আরও মানুষ এভাবে সামাজিক কাজে এগিয়ে আসবেন।