রায়গঞ্জ: শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতে নির্বাচনী প্রচার করলেন রাজ্যের মন্ত্রী তথা হেমতাবাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন
রায়গঞ্জের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার করলেন রাজ্যের মন্ত্রী তথা হেমতাবাদ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সত্যজিৎ বর্মন। সোমবার রাতে নিজের সামাজিক মাধ্যমে এমন তথ্য জানান সত্যজিৎ বর্মন। তিনি আরও জানান শীতগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষদের কাছে যে ভাবে তিনি সারা পেয়েছেন তাতে তিনি অভিভুত। পাশাপাশি তিনি আবেদন করেন তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য।