রায়গঞ্জ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, হেমতাবাদ থেকে ধৃত ব্যক্তি আদালতে পেশ
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম চৈতু রায় ৩১, বাড়ি নওদা এলাকায়। মঙ্গলবার ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত মে মাসের ২৫তারিখ হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ এর ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তিকে সোমবার রাতে পীড়হাট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর মঙ্গলবার ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ।