বরাবাজার: কৃষক বন্ধু প্রকল্পে নথি যাচাই শুরু, বরাবাজার কৃষি দপ্তরে উপভোক্তাদের উপচে পড়া ভিড়
সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের নথি যাচাইয়ের কাজ। সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রকল্পের প্রকৃত উপভোক্তাদের তথ্য হালনাগাদ ও যাচাই করতে জোরকদমে চলছে নথি সংগ্রহ। একদিকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিশেষ ক্যাম্পের মাধ্যমে কৃষকদের কাছ থেকে প্রয়োজনীয় নথি নেওয়া হচ্ছে, অন্যদিকে প্রতিটি ব্লক কৃষি অধিকর্তার কার্যালয়েও প্রতিদিন চলছে নথি জমা দেওয়ার প্রক্রিয়া। জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি বরাবাজার ব্লক কৃষি অধিকর্তার দপ্তরেও শুক্রবার