রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পালের এ,সি শংসাপত্র জাল, প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে বিরাজ বিশ্বাস
উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পালের এ,সি শংসাপত্র জাল, প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে বিরাজ বিশ্বাস। শুক্রবার উত্তর দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে করনদিঘির বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস বলেন, তিনি গত বছর জুলাই মাসে এস,সি কমিশনে এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর বোঝা যাচ্ছে একজন মানুষ কিভাবে প্রথমে ওবিসি ছিলেন এবং পরে এস,সি শংশাপত্র অন্যায় ভাবে সংগ্রহ করেছেন।