পুঞ্চা: কেন্দা এলাকায় প্রবল ঝড়ের দাপটে ভেঙ্গে পড়ল বৈদ্যুতিক খুঁটি
Puncha, Purulia | May 27, 2026 প্রবল ঝড় বৃষ্টির দাপটে রাস্তার পাশে উল্টে গেল বৈদ্যুতিক খুঁটি।বুধবার আনুমানিক বিকেল ৫ টা ঘটনাটি ঘটে কেন্দা থানার অন্তর্গত কেন্দা ব্যাঙ্ক মোড় এর কাছে।বৈদ্যুতিক তার রাস্তার ওপর ছেড়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কায় তড়িঘড়ি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয় ওই এলাকায়। পরবর্তীকালে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এবং পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।