ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জ এলাকায় স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়ে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিলেন বিজেপি নেতৃত্ব
উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জ এলাকায় স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়ে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিলেন বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। বুধবার সকালে রামগঞ্জ হাই স্কুলের সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ১ নম্বর মণ্ডলের সহ-সভাপতি পরেশ বসাক, বিজেপি নেতা লোকনাথ, মহিলা নেত্রী রমা দাস-সহ বহু মহিলা ও যুব কর্মী। ঝাড়ু হাতে নিয়ে তাঁরা রামগঞ্জ গার্লস স্কুল-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কা