পুরুলিয়া ২: জয়পুরে অবৈধ ভেজাল বিদেশি মদ কারখানার হদিস: বিপুল পরিমাণ মদ ও সরঞ্জামসহ গ্রেফতার ৭
জয়পুর থানা এলাকায় একটি বড়সড় বেআইনি ভেজাল বিদেশি মদ তৈরির কারখানার হদিস মিলল। গোপন সূত্রে খবর পেয়ে জয়পুর থানার অন্তর্গত সিধি-জামড়া গ্রাম পঞ্চায়েতের কাশীপুর গ্রামে এই ঝটিকা অভিযান চালায়। এই অভিযানে বিপুল পরিমাণ ভেজাল মদ ও মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করার পাশাপাশি ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এই চক্রের শিকড় কতদূর ছড়ানো, তা জানতে ধৃতদের মধ্যে দুই প্রধান অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।