রায়গঞ্জ: পথনাটিকা ও পদযাত্রায় মাদকবিরোধী বার্তা, রায়গঞ্জে সচেতনতার ডাক
রায়গঞ্জে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে বুধবার একটি সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। রায়গঞ্জ থানা থেকে শুরু হয়ে পদযাত্রাটি ঘড়ি মোড় পর্যন্ত যায়। সেখানে পথনাটিকার মাধ্যমে মাদকবিরোধী সচেতনতার বার্তা দেওয়া হয়। নেশা মুক্ত ভারত অভিযানের জেলা কমিটির সদস্য প্রসেনজিৎ সেন জানান, সমাজে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। কর্মসূচিতে রায়গঞ্জ থানার একাধিক পুলিশ আধিকারিক অংশ নেন। উপস্থিতদের মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।