১৭ই অক্টোবর শুক্রবার গোসাবার বিডিও অফিসের মাঠে গোসাবা ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হবে। তাঁর আগের দিন বৃহস্পতিবার বিকালে গোসাবা পঞ্চায়েত সমিতিতে, গোসাবা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান ও অঞ্চল তৃণমূলের সভাপতিদের নিয়ে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের প্রস্তুতি বৈঠক করলেন গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা মন্ডল ও গোসাবা ব্লক তৃণমূলের কনভেনার অনিমেষ মন্ডল, উপস্থিত ছিলেন গোসাবা ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক তাপস মন্ডল সহ ব্লক নেতৃত্বর।