চণ্ডীপুর: নন্দকুমার দীঘা ১১৬ বি সড়কে বাস-ভ্যান সংঘর্ষে বহু আহত, চলাচল স্বাভাবিক
পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরে বাস এবং পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং ১১৬ বি জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।