চোপড়া: চোপড়ায় ট্রাফিক পুলিশের বিশেষ ড্রাইভ, টোটো ও বাইক চালকদের সতর্কবার্তা
চোপড়া সদর এলাকায় শব্দদূষণ ও ট্রাফিক আইন ভাঙা রুখতে বিশেষ অভিযানে নামল চোপড়া থানার ট্রাফিক গার্ড। রবিবার এলাকার বিভিন্ন বাইক গ্যারেজ ও যন্ত্রাংশের দোকানে আচমকা অভিযান চালান ট্রাফিক পুলিশ কর্মীরা। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই বাইকে মডিফাইড সাইলেন্সার, তীব্র আওয়াজের প্রেসার হর্ন কিংবা নিয়মবহির্ভূত এলইডি লাইট ব্যবহার বা বিক্রি করা যাবে না। পাশাপাশি হেলমেট ছাড়া বাইক চালানো ও আরোহীদের হেলমেট না পরার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়া