রায়গঞ্জ: মে দিবসে রায়গঞ্জে শ্রমিক ঐক্যের গর্জন, কালা শ্রমকোড বাতিলের দাবিতে বাম সংগঠনগুলির মিছিল
আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রায়গঞ্জ শহরে মিছিল করল মে দিবস উদযাপন কমিটি। সুপার মার্কেটের সামনে থেকে শুরু হওয়া মিছিলে উপস্থিত ছিলেন নির্মল বোস, নীলকমল সাহা, রঞ্জন দাসসহ বিভিন্ন বামপন্থী শ্রমিক সংগঠনের নেতৃত্ব। কালা শ্রমকোড বাতিল, শ্রমিক-কর্মচারীদের অধিকার রক্ষা ও ন্যায্য দাবিতে স্লোগান ওঠে। মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্টেট গ্যারেজের সামনে শেষ হয়। নেতৃত্বরা শ্রমিক স্বার্থ রক্ষায় আন্দোলন জোরদারের বার্তা দেন।