রায়গঞ্জ: যৌতুকের দাবিতে নির্যাতন? ধুমডাঙিতে তরুণী গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
করণদিঘির ধুমডাঙি এলাকায় ২৩ বছরের গৃহবধূ সরিফোন্নেসার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার বাপের বাড়ির অভিযোগ, যৌতুকের দাবিকে কেন্দ্র করে দীর্ঘদিন অশান্তি চলছিল। শুক্রবার বিকেলে মেয়ের মৃত্যুর খবর পেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে তাঁরা দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে। শনিবার ময়নাতদন্তের জন্য দেহ রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে লিখিত অভিযোগ জানাবেন মৃতার পরিজনেরা। পুলিশ তদন্ত শুরু করেছে।