সোনাবাড়িঘাটে চললো প্রশাসনের বুলডোজার। হাসপাতালের সামনে অবৈধভাবে গড়ে ওঠা ১৫টি দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হলো। দীর্ঘদিন ধরে জমি জবরদখল করে দোকানঘর বানিয়ে ভাড়া দেওয়ার অভিযোগে হাসপাতাল পরিচালন কমিটির অনুরোধে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সোমবার বিকেলে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
Katigora, Cachar | Jul 13, 2026