রায়গঞ্জ: মোবাইল হ্যাক করে ২৪.৪৫ লক্ষ উধাও! রায়গঞ্জে সাইবার প্রতারণার শিকার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী
সাইবার প্রতারণার স্বীকার রায়গঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী, ব্যাঙ্ক থেকে গায়েব ২৪ লক্ষ ৪৫ হাজার টাকা বলে অভিযোগ। বুধবার দুপুরে উত্তর দিনাজপুর প্রেসক্লাবে এমন তথ্য জানিয়েছেন তিনি। কৃষ্ণ কল্যাণী বলেন দু'দিনের মধ্যে তার মোবাইল দু'বার হ্যাক হয়ে যায়। তিনি তার মোবাইল বন্ধ রেখেছিলেন। পরে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখে জানতে পারেন তার এ্যকাউন্ট থেকে বেশ কিছু ট্রানজ্যাকশন হয়েছে। মোট টাকা প্রায় ২৪ লক্ষ ৪৫ হাজার টাকা প্রতারণার অভিযোগ করেছেন তিনি।