মানবাজার ১: কুদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে বিক্ষোভ গ্রামবাসীদের
দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সমবায় সমিতি,রাজ্যে পালা বদলের পর হঠাৎ করে সমবায়ের তালা খুলতেই ওই ব্যাংকের দুই কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালো এলাকার কৃষকেরা।বৃহস্পতিবার মানবাজার এক নম্বর ব্লকের কুদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নামে ওই সমবায়ের সামনে ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী জাওয়ানেরা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু বিক্ষোভ রত কৃষকদের দাবি দীর্ঘদিন ধরে সমবায়টি বন্ধ রয়েছে।