রায়গঞ্জ: ‘ভোট ফর কংগ্রেস’ থেকেই শুরু! রাহুল গান্ধীর প্রথম রাজনৈতিক উচ্চারণের রায়গঞ্জের স্মৃতিতে নস্টালজিক দীপা দাসমুন্সি
রাহুল গান্ধীর জনসভা ঘিরে নস্টালজিক হয়ে উঠলেন কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সি। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জে জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই স্মৃতিচারণ করেন। তিনি তার মঞ্চের বক্তব্যের শুরুতেও সেই দিনের প্রসঙ্গ টেনে রাহুল গান্ধীর কথা উল্লেখ করেন। দীপা দাসমুন্সি জানান, ১৯৯৮ সালে প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির জন্য এই একই মাঠে সভা করতে এসেছিলেন সোনিয়া গান্ধী। সেই সময় রাহুল গান্ধী উপস্থিত থাকলেও সক্রিয় রাজনীতিতে যোগ দেননি।