রায়গঞ্জ: রায়গঞ্জ মেডিকেলে বিদ্যুৎ বিপর্যয়, বন্ধ অক্সিজেন প্ল্যান্টে উদ্বেগ ৬০০ শয্যার পরিষেবায়
রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যুতের কেবল বিকলের জেরে অক্সিজেন প্ল্যান্ট বন্ধ হয়ে যায়। ফলে অক্সিজেন উৎপাদন সম্পূর্ণ থমকে পড়ে। শনিবার হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে প্রায় তিন দিনের মজুত অক্সিজেন রয়েছে। মেকানিক্যাল ও টেকনিক্যাল বিভাগের কর্মীরা দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে কাজ শুরু করেছেন। প্রায় ৬০০ শয্যার এই হাসপাতালে পরিষেবা বজায় রাখতে প্রশাসন তৎপর। মজুত অক্সিজেন শেষ হওয়ার আগেই সমস্যা মেটানো এখন বড় চ্যালেঞ্জ।