কালী পূজা উপলক্ষে বৃহস্পতিবার দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ করল গোপীবল্লভপুরের আদি ফাইভ রাইফেল ফ্রেন্ডস ক্লাব। এদিন রাত্রে পুজো মন্ডপ চত্বরে প্রায় শতাধিক মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়। স্বেচ্ছাসেবী সংগঠন লেট হরেকৃষ্ণ মহান্তি চ্যারিটেবিল ট্রাস্ট এর সহযোগিতায় এই কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন পক্ষ থেকে সুমন্ত মহান্তি সহ পুজো কমিটির সদস্যরা।