রায়গঞ্জ: গলায় ফাঁস দেওয়া অবস্থায় গৃহবধূর দেহ, চাঞ্চল্য রায়গঞ্জে
রায়গঞ্জের হাতিয়া এলাকায় এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সীমা বর্মন (২১)। শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে, এদিন দুপুরে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি বলে প্রাথমিকভাবে অনুমান। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই বলতে পারছেন না পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।