নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের আউশগ্রামের দীঘা এলাকায় উল্টে গেল পাথরবোঝাই ডাম্পার। ভাগ্যের জোরে রক্ষা পান গাড়ির চালক ও হেলপার। এই ঘটনায় মঙ্গলবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ওই আঠারো চাকা পাথরবোঝাই ডাম্পারটি বর্ধমান বোলপুর ১১৪ নম্বর জাতীয় সড়ক ধরে বর্ধমানের দিকে যাচ্ছিল। তখনই এদিন দীঘা গ্রামের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে আলু জমিতে ডাম্পারটি উল্টে যায়। এতে ক্ষতির সম্মুখীন হয়েছেন সংশ্লিষ্ট কৃষক।