রায়গঞ্জ: দেবীনগর থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর ‘নদো’, একাধিক জামিন অযোগ্য ধারায় আদালতে পেশ
মারধর ও ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগে গ্রেফতার রায়গঞ্জের প্রাক্তন কাউন্সিলর অসীম অধিকারী ওরফে নদোকে শুক্রবার রায়গঞ্জ আদালতে পেশ করলো রায়গঞ্জ থানার পুলিশ। এদিন দুপুরে ধৃতকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যায় পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রজু করেছে পুলিশ। এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করবে পুলিশ।