সোনালীর খাতুনের সন্তানের নামকরণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর করে বাংলাদেশে দিল্লি পুলিশ পুশব্যাক করেছিল সোনালী খাতুনকে তেমনটাই অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে। গর্ভবতী সোনালীর উপর হয়েছিল একাধিক অত্যাচার। পরে রাজ্য সরকারের উদ্যোগে মামলা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছয় মাস পর দেশে ফিরে আসেন সোনালী।