ঘটনাটি উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা হাসনাবাদ ব্লকের ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের বোলদেপোতা এলাকার ঘটনা। সুমন মন্ডল ও মহীদ সরদারের পরিবারের শরিকি জমি নিয়ে বিবাদ চলছিল। হঠাৎই আজ দুই পরিবারের মধ্যে মারামারি সংঘর্ষ সংঘটিত হয় আজ শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ। এই ঘটনায় যখম হয় এক ব্যক্তি। তাকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার পুলিশ।