বাংলার মানুষের অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার। এই বার্তা কে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে রাজ্য জুড়ে চলছে বাংলার ভোট রক্ষা ক্যাম্প। সোমবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া পঞ্চায়েতের সামনে সকাল থেকে বিকাল পর্যন্ত বাংলার ভোট রক্ষা শিবির হচ্ছে ১৩ দিন ধরে।