নেশামুক্ত সমাজের দাবিতে ইসলামপুরে রাস্তায় একঝাঁক মহিলা মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে নেশামুক্ত সমাজ গঠনের দাবিতে একঝাঁক মহিলা রাস্তায় নামলেন। ইসলামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তারা একত্রিত হয়ে এদিনের কর্মসূচি পালন করেন। সামাজিক বার্তা ছড়িয়ে দিতে মহিলারা ইসলামপুর বাজার পরিক্রমা করে মানুষকে সচেতনতার আহ্বান জানান। তাদের দাবিতে স্পষ্ট— “মাদকদ্রব্য ও নেশাজাতীয় বস্তু থেকে সমাজকে মুক্ত করতে হবে, যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয