রায়গঞ্জ: লাগাতার বৃষ্টিতে ভুট্টা চাষে ধস, রায়গঞ্জের কমলাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতে মাথায় হাত কৃষকদের
লাগাতার বৃষ্টিতে রায়গঞ্জের কমলাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় ভুট্টা চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার ছত্রপুরের ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, টানা বৃষ্টিতে ফলন্ত ভুট্টা গাছ মাটিতে শুয়ে পড়েছে। জমিতে জল জমে থাকায় গাছ পচে যাওয়ার আশঙ্কা বাড়ছে। বিঘার পর বিঘা জমিতে একই অবস্থা তৈরি হওয়ায় চাষীরা বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকেরা প্রশাসনের সহায়তা ও ক্ষতিপূরণের দাবি তুলেছেন।