বরাবাজার: নিয়ন্ত্রণ হারিয়ে বামুনডিহা গ্রামে একটি বড় ট্রেলার গাড়ি ঢুকে ভাঙল বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি দোকান ভেঙ্গে ফেলল একটি বড় ট্রেলার গাড়ি ঘটে কাল গভীর রাতে পুরুলিয়া বরাবাজার রাজ্য সড়কের উপর বামুনডিহা গ্রামে, স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার গভীর রাতে পুরুলিয়া দিক থেকে আসা একটি বড় ট্রেলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি দোকান ভেঙে দেয়। ঘটনায় মানুষজনের কোন ক্ষয়ক্ষতি না হলেও ফুটপাতে থাকা দোকানগুলি ভেঙ্গে চুরমার হয়ে গেছে।