রায়গঞ্জ: হেমতাবাদে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, চিকিৎসাধীন বৃদ্ধার মৃত্যুতে শোকের ছায়া
হেমতাবাদে পথ দুর্ঘটনায় গুরুতর জখম বৃদ্ধা শিখা চন্দের (৬৮) মৃত্যু হয়েছে। তিনি কালিয়াগঞ্জের হসপিটাল পাড়ার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার ছেলের সঙ্গে চারচাকা গাড়িতে রায়গঞ্জে আসার পথে হেমতাবাদ এলাকায় একটি মাছবোঝাই গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। ঘটনায় মা ও ছেলে গুরুতর জখম হন। তাঁদের রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হলে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শিখা চন্দের মৃত্যু হয়। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।